চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেই আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। এরপর রাত ১১টা পর্যন্ত গুলশানে দলের একটি বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে অসুস্থতা অনুভব করলে রাত ১টার দিকে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন নিজেই তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়।
রাত ২টা ২০ মিনিটে ড. জাহিদ হোসেন জানিয়েছেন, বর্তমানে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।