• ঢাকা
  • সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ , সকাল ০৮:৩৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : জেলা প্রতিনিধি শরীয়তপুর
শরীয়তপুর নড়িয়া রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবসায়ীর দোকানে হামলা ও অগ্নিসংযোগ

শরীয়তপুর নড়িয়া রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবসায়ীর দোকানে হামলা ও অগ্নিসংযোগ

প্রিন্ট ভিউ

  শরীয়তপুর নড়িয়ায় রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবসায়ীর দোকানে হামলা ও অগ্নিসংযোগ 


জেলা প্রতিনিধি, শরীয়তপুর: 

গতকাল ২০ জানুয়ারি ২০২৫ রোজ সোমবার শরীয়তপুর জেলাধীন নড়িয়া উপজেলার বাংলাবাজার আনুমানিক ৪ টার সময় শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও নড়িয়া সখীপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ শফিকুর রহমান কিরণ তাদের দলবল নিয়ে চাঁদা আদায়ের জন্য তারিফ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রতিষ্ঠান এর মালিক মোঃ মোক্তার হোসেন নামক এক ব্যক্তিকে তার ম্যানেজার সহ মারধর করে দোকানের টাকা পয়সা ছিনতাই করে ও দোকানের মালামাল লুটপাট করে এবং একপর্যায়ে দোকানটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

খবর নিয়ে জানা যায়, মোঃ মোক্তার হোসেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ভুক্তভুগীর ভাই থানায় অভিযোগ করতে গেলে নড়িয়া থানা পুলিশ কোন অভিযোগ গ্রহণ করেননি। উক্ত ঘটনার আর্থিক ক্ষয়খতির পরিমাণ প্রায় ১৫০০০০০০ টাকা। বর্তমানে দোকানের মালিক মোঃ মোক্তার হোসেন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সারাদেশ

আরও পড়ুন