• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৩০ জুলাই ২০২৬ , ভোর ০৫:০৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : খুলনা ডেস্ক
তদন্ত চলাকালে সাবেক মেয়র খালেক ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

তদন্ত চলাকালে সাবেক মেয়র খালেক ও স্ত্রীর দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

প্রিন্ট ভিউ

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক এবং তাঁর স্ত্রী, সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা জেলা কার্যালয় থেকে আদালতের আদেশ অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে দুদকের খুলনা কার্যালয়ের উপপরিচালক আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক এই রাজনৈতিক দম্পতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে।

দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় যাতে অনুসন্ধান চলাকালীন সময় তারা দেশত্যাগ করতে না পারেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। এই আদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ইমিগ্রেশন পুলিশের বিশেষ পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো আজ আদেশ কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ২৪ মার্চ তালুকদার আবদুল খালেক ও তাঁর স্ত্রী হাবিবুন নাহারের ব্যাংক হিসাবও জব্দ করে দুদক। দুদক কর্মকর্তাদের মতে, বর্তমানে তারা দেশেই অবস্থান করছেন এবং তদন্ত চলমান রয়েছে।

সারাদেশ

আরও পড়ুন