প্রকাশিত : মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ , রাত ০৮:৫২।। প্রিন্ট এর তারিখঃ বৃহঃস্পতিবার , ৩০ জুলাই ২০২৬ , সকাল ০৮:৫০
রিপোর্টার : স্টাফ রিপোর্টার:

আমি সারাজীবন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী: - নাদির উদ্দিন খান


রিপোর্টার : the investor

খুলনার বিএনপির আদর্শের সৈনিক  নাদির উদ্দিন খান বিশেষ আলাপচারিতায় বলেন,  সারাজীবন আমার পুরো পরিবার সহ বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। আমি এক সময় সাবেক স্পিকার রাজ্জাক আলী সাহেবের সাথে রাজনীতি করতাম। তথন আমি শ্রমিক নেতা ছিলাম। সেসময়ে আমি বিএনপির সকল প্রোগ্রামে মটর শ্রমিক নেতা থাকার সুবাদে গাড়ী দিয়ে, শ্রমিক দিয়ে হেল্প করেছি। আমার রক্তের সাথে মিশে আছে বিএনপির নীতি আদর্শ। বিগত শৈরাচারী সরকারের আমলে আমাকে বিভিন্ন সময় রাজনৈতিক হেরেজমেন্টের শিকার হতে হয়েছে। আমার অনেক অর্থনৈতিক ঝামেলায় পড়তে হয়েছে।

তিনি বলেন, পরিশেষে ২৪ শের অবৈধ নির্বাচন আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে শৈরাচারী শেখ হাসিনার মদদে গঠিত তৃণমূল বিএনপি থেকে আমাকে দিয়ে খুলনা ৬ আসন (কয়রা -পাইকগাছা) থেকে নির্বাচন করতে হয়েছে যেটা আমার মনের বিরুদ্ধে। সেসময় এটা ভয়ভীতি দেখিয়ে করানো হয়েছিলো। কিন্তু এটা সত্যি যে আমি তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করলেও আনুষ্ঠানিকভাবে কখনো সে দলে যোগদান আমাকে দিয়ে করাতে পারেনি। 

এমনটাই বলছিলেন খুলনার এই শ্রমিক নেতা বিএনপির নিবেদিতপ্রাণ এই নেতা।তিনি আরো জানান, তিনি হয়তোবা জীবনের ভয়ে এমনটা করেছিলেন বাট তিনি আজীবনের জন্য তৃনমুল বিএনপির থেকে, মন থেকে বের হয়ে আসছেন। আর কখনো তার বিএনপির বাইরে রাজনীতি করার ইচ্ছে নাই। কারণ তিনি জিয়াউর রহমান এর আদর্শের সৈনিক । তিনি বাকি জীবনটা সেই নেতার আদর্শে বিশ্বাসী হয়ে জীবনটা পার করতে চান বলে জানান বলে আশাবাদ ব্যাক্ত করেন।