প্রকাশিত : মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ , বিকাল ০৩:২৭।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ৩১ জুলাই ২০২৬ , রাত ০২:২১
রিপোর্টার : খুলনা ডেস্ক

সারজিসের বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তে সিআইডি


রিপোর্টার : the investor

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুন মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।

মামলাটি দায়ের করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। তিনি বলেন, “অপরাধীদের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। অথচ সারজিস আলম না জেনে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, যা দলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।”